শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদনজিতু-দিতিপ্রিয়ার দ্বন্দ্বে উত্তাল টলিপাড়া, ভবিষ্যতে মিলনের সম্ভাবনা?

জিতু-দিতিপ্রিয়ার দ্বন্দ্বে উত্তাল টলিপাড়া, ভবিষ্যতে মিলনের সম্ভাবনা?

favicon
অনলাইন সংস্করণ
জিতু-দিতিপ্রিয়ার দ্বন্দ্বে উত্তাল টলিপাড়া, ভবিষ্যতে মিলনের সম্ভাবনা?

এই মুহূর্তে কলকাতার বাংলা ধারাবাহিকের জনপ্রিয় জুটি জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে ব্যক্তিগত বিরোধ প্রকাশ্যে চলে এসেছে। ফেসবুক পোস্টে একে অপরের প্রতি বিরক্তি প্রকাশ করেছেন তারা।

দিতিপ্রিয়ার অভিযোগ, রাতের বেলায় জিতু তাকে অশালীন বার্তা পাঠান। জবাবে, জিতু সেই কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে আনেন।

এ ঘটনা নিয়ে টলিপাড়ায় জোর গুঞ্জন। অনেকে বলছেন, এই দ্বন্দ্বের জেরে বন্ধ হয়ে যেতে পারে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক, কিংবা পাল্টে যেতে পারে প্রধান চরিত্রের মুখ। এমনকি আইনি লড়াইয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ।

তবে টলিউডে এমন মনোমালিন্য নতুন নয়। এক সময় অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মধ্যেও সম্পর্কের টানাপড়েন দেখা গিয়েছিল। ফোনে ব্লক, কথা বন্ধ—সবকিছু চললেও পরে নজরুল মঞ্চে একসঙ্গে হাতে হাত রেখে হাজির হন তারা, যা ভাসিয়ে দেয় অনুরাগীদের আবেগে।

এই প্রেক্ষাপটে ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন জিতু কামালও। তিনি বলেন, “দশ বছর পর হয়তো আমারও একজন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো প্রেমিকা থাকবে, যার সঙ্গে সব ভুলে মঞ্চে দাঁড়াতে ইচ্ছে করবে। কিন্তু এমন কাউকে পেতে হলে তার মধ্যে থাকা চাই কাজের প্রতি খিদে, ইগোহীনতা ও নিঃস্বার্থ মন।”

‘গৃহপ্রবেশ’ ছবিতে শুভশ্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা উল্লেখ করে জিতু বলেন, “সেই কমফোর্ট জোনে পৌঁছে গিয়েছিলাম, যেখানে ক্লাইম্যাক্স দৃশ্যে কোথায় স্পর্শ হয়েছিল, আমরা নিজেরাই জানি না। কিন্তু দিতিপ্রিয়ার ক্ষেত্রে অনেক ভাবতে হয়। তাঁকে আরও বেশি পরিশ্রম ও পরিণত হতে হবে অভিনেত্রী হিসেবে।”

এদিকে, জিতু-শুভশ্রী অভিনীত 'গৃহপ্রবেশ' সিনেমা প্রেক্ষাগৃহে ৫০ দিন পূর্ণ করেছে। আর দর্শকের আগ্রহ এখন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ মোড় ঘিরে।