কন্নড় অভিনেতা সন্তোষ বলরাজের মৃত্যু, অকাল প্রয়াণে শোকের ছায়া
কন্নড় চলচ্চিত্রের উদীয়মান অভিনেতা সন্তোষ বলরাজ আর নেই। কয়েক মাস আগে জন্ডিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে সোমবার (৪ আগস্ট) হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার (৫ আগস্ট) বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে সন্তোষ বলরাজের বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর। অল্প বয়সে তার এমন অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় চলচ্চিত্র অঙ্গন ও তার অগণিত ভক্তদের মধ্যে।
সন্তোষ বলরাজ ছিলেন কন্নড় ইন্ডাস্ট্রির একজন সম্ভাবনাময় অভিনেতা। তিনি প্রখ্যাত প্রযোজক আনেকল বলরাজের ছেলে। তরুণ বয়সেই নিজের অভিনয় গুণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।