সাইফ আলি খান ও কারিনা কাপুরের বিচ্ছেদের গুঞ্জন ছড়ালো পাকিস্তানি সাংবাদিকের অভিযোগে
বলিউডের জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান বিচ্ছেদের পথে রয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তানি সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মুবাশ্বের লুকমান।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে লুকমান বলেন, সাইফ ও কারিনার মধ্যে বিবাহবিচ্ছেদের সমস্যার সূত্রপাত হয়েছে, যেখানে সাইফকে ‘হাতেনাতে’ ধরা পড়ার ঘটনা ঘটে। সেই আঘাতটি অন্য কেউ নয়, বরং কারিনা নিজেই দিয়েছেন।
লুকমান আরও দাবি করেন যে সাইফ কাতারের নাগরিকত্ব অর্জন করেছেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। তবে কারিনা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন, যা তাদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।
এর আগে, ভারতীয় জ্যোতিষী সুশীল কুমার সিং বলেছিলেন, আগামী ১৮ মাসের মধ্যে এই দম্পতি আলাদা হয়ে যাবেন।
২০১২ সালে বিবাহিত এই জুটিকে বলিউডের অন্যতম প্রিয় দম্পতি হিসেবে দেখা হয়। তাদের দুই সন্তান – তৈমুর ও জেহ।
যদিও লুকমানের দাবি ও জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করলেও এখন পর্যন্ত সাইফ বা কারিনা কেউই এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।