বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতমেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

favicon
অনলাইন সংস্করণ
মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়েছে ভাটারা থানা পুলিশ।


বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মিডিয়া শাখার উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান।


তিনি জানান, রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে সুমাইয়াকে গ্রেফতার করা হয়েছে এবং এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে তার ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।


এর আগেই গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার তাকে হেফাজতে নেয়। ডিবি জানায়, রাজধানীর বসুন্ধরা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত গোপন বৈঠক এবং প্রশিক্ষণের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, মেজর সাদিকের সঙ্গে সুমাইয়াও আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। এ ঘটনায় সেনাবাহিনী মেজর সাদিককে হেফাজতে নেয় এবং পুলিশ তার স্ত্রীকে আটক করে।

প্রসঙ্গত, এই গোপন বৈঠকের ঘটনায় ছাত্রলীগ, আওয়ামী লীগসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্ত একটি মামলা ভাটারা থানায় দায়ের হয়েছে।