শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদনদেবকে নিয়ে পুরোনো সম্পর্কের স্মৃতি, "চার বছর হারিয়েছি"— পুরোনো সাক্ষাৎকারে আবেগঘন শুভশ্রী

দেবকে নিয়ে পুরোনো সম্পর্কের স্মৃতি, "চার বছর হারিয়েছি"— পুরোনো সাক্ষাৎকারে আবেগঘন শুভশ্রী

favicon
অনলাইন সংস্করণ
দেবকে নিয়ে পুরোনো সম্পর্কের স্মৃতি, "চার বছর হারিয়েছি"— পুরোনো সাক্ষাৎকারে আবেগঘন শুভশ্রী

একসময় টালিউডের রোমান্টিক জুটি হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন দেব ও শুভশ্রী। বহু ভক্ত আজও এই জুটিকে স্মরণ করেন। সম্প্রতি একটি পুরোনো সাক্ষাৎকারে দেবের সঙ্গে বিচ্ছেদের স্মৃতি তুলে ধরে আবেগে ভেসেছেন শুভশ্রী।

জানা গেছে, জি বাংলার একটি পুরোনো রিয়েলিটি শো ‘হ্যাপি প্যারেন্টস ডে’-তে অতিথি হয়ে এসে শুভশ্রী শেয়ার করেছিলেন তার জীবনের এক কঠিন অধ্যায়ের কথা। সেখানে তিনি বলেন, "আমি খুব ছোট বয়সে জীবনের খারাপ সময়টা দেখেছি। একটা সময় এমনও ছিল, যখন কাজ থেকেও মন উঠে গিয়েছিল। 'পরাণ যায় জ্বলিয়া রে' ছবির পর নিজের সিদ্ধান্তেই অভিনয় বন্ধ করে দিয়েছিলাম।"

সেই সম্পর্কের জন্য সব কিছু ত্যাগ করেও শেষ পর্যন্ত যখন সম্পর্কটি টেকেনি, তখন বুঝেছিলেন জীবনের অনিশ্চয়তা কতটা নির্মম। শুভশ্রীর কথায়, সেই সময় আমি আমার জীবনের চারটি বছর নষ্ট করেছি। মন খুলে বাবামায়ের সঙ্গেও কষ্ট ভাগ করতে পারিনি। বাইরে থেকে হাসিখুশি দেখালেও, প্রতিনিয়ত বাথরুমে গিয়ে কাঁদতাম।

সেই সম্পর্কের জন্য সব কিছু ত্যাগ করেও শেষ পর্যন্ত যখন সম্পর্কটি টেকেনি, তখন বুঝেছিলেন জীবনের অনিশ্চয়তা কতটা নির্মম। শুভশ্রীর কথায়, “সেই সময় আমি আমার জীবনের চারটি বছর নষ্ট করেছি। মন খুলে বাবামায়ের সঙ্গেও কষ্ট ভাগ করতে পারিনি। বাইরে থেকে হাসিখুশি দেখালেও, প্রতিনিয়ত বাথরুমে গিয়ে কাঁদতাম।”


তবে সেই কঠিন সময়েও হার মানেননি নায়িকা। বলেন, “যখন আমার আর কিছু হারানোর ছিল না, তখনই বলেছিলাম—যা পাব সেটাই হবে আমার প্রাপ্তি। তারপর থেকেই ঈশ্বরের আশীর্বাদে জীবনে সাফল্য আসতে শুরু করে।”


ভালোবাসা নিয়ে বিশ্বাস এখনও অটুট শুভশ্রীর। “ভালোবাসাকে কখনও অস্বীকার করিনি। খারাপ অভিজ্ঞতা থাকলেও ভালোবাসা খুব সুন্দর অনুভূতি। মানুষ পেশা বা অর্থের জন্য না, ভালোবাসার জন্যই পৃথিবীতে আসে,” জানান তিনি।


উল্লেখ্য, দেব-শুভশ্রীর শেষ সিনেমা ‘ধূমকেতু’র শুটিং শেষ হয়েছিল ২০১৫ সালে। নানা জটিলতার কারণে সিনেমাটি তখন মুক্তি পায়নি। অবশেষে প্রায় ৯ বছর পর, আগামী ১৪ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।