বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমরাজনীতিবিমানের ত্রুটি গোপনেই দুর্ঘটনা, প্রশ্ন বিদেশি কূটনীতিকদের ‘লুকোচুরি’ নিয়ে: রিজভী

বিমানের ত্রুটি গোপনেই দুর্ঘটনা, প্রশ্ন বিদেশি কূটনীতিকদের ‘লুকোচুরি’ নিয়ে: রিজভী

favicon
অনলাইন সংস্করণ
বিমানের ত্রুটি গোপনেই দুর্ঘটনা, প্রশ্ন বিদেশি কূটনীতিকদের ‘লুকোচুরি’ নিয়ে: রিজভী

বৃহস্পতিবার (৭ আগস্ট) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করে বলেন, ‘‘বিমানে যদি কোনো ত্রুটি থাকে, সেটি প্রকাশ করা উচিত। তথ্য গোপন রাখার কারণেই আজ এমন দুর্ঘটনা ঘটছে এবং নানা গুজব ছড়াচ্ছে।’’

বিদেশি কূটনীতিকদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিদেশিদের সঙ্গে বৈঠক স্বাভাবিক বিষয় হলেও, কক্সবাজারে গিয়ে লুকোচুরি করে তা করায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।’’

নির্বাচন নিয়ে আশা প্রকাশ করে রিজভী বলেন, ‘‘জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আগামী রমজানের আগেই নির্বাচনকালীন সময়সূচি ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই।

নির্বাচন নিয়ে আশা প্রকাশ করে রিজভী বলেন, ‘‘জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আগামী রমজানের আগেই নির্বাচনকালীন সময়সূচি ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা চাই ভবিষ্যতের শাসনব্যবস্থা হবে সত্যিকারের জনগণের কাছে জবাবদিহিমূলক। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই এ দেশের মানুষের প্রত্যাশা।