শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমশিক্ষাইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা আবার শুরু, ডিসেম্বরে আয়োজন

ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা আবার শুরু, ডিসেম্বরে আয়োজন

favicon
ভোরের আলো ডেস্ক:
ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা আবার শুরু, ডিসেম্বরে আয়োজন

দেশের সব ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা আবার চালু হচ্ছে। আগামী ডিসেম্বরেই এই পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।


বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর।


পরীক্ষায় শিক্ষার্থীরা পাঁচটি বিষয়ে অংশ নেবে—


কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ (একত্রে),


আরবি প্রথম ও দ্বিতীয় পত্র (একত্রে),


বাংলা,


ইংরেজি,


গণিত ও বিজ্ঞান (একত্রে)।


প্রতিটি বিষয়ের জন্য ১০০ নম্বর করে বরাদ্দ থাকবে, মোট নম্বর হবে ৫০০।

এ পরীক্ষায় শুধুমাত্র বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এবং সংযুক্ত ইবতেদায়ি শাখার শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে। তবে, প্রতিটি মাদ্রাসা থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।


বোর্ড জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন খুব শিগগিরই প্রকাশ করা হবে।