সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › বৃষ্টিতে ধস বাজারে, ছুটছে সবজির দাম — ১০০ ছুঁয়েছে বেগুন-শসা!

বৃষ্টিতে ধস বাজারে, ছুটছে সবজির দাম — ১০০ ছুঁয়েছে বেগুন-শসা!

favicon
অনলাইন সংস্করণ
বৃষ্টিতে ধস বাজারে, ছুটছে সবজির দাম — ১০০ ছুঁয়েছে বেগুন-শসা!

রাজধানীর নিত্যপণ্যের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। এক সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে বেশিরভাগ সবজি, পেঁয়াজ, মাছ ও মুরগির দাম। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে।


শুক্রবার (৮ আগস্ট) কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, ঢ্যাঁড়শ ৬০ টাকা, করলা ৫০, পেঁপে ৩০, শসা ও বেগুন ১০০, গাজর ১২০, টমেটো ১৫০ ও আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। কাঁচা মরিচের দাম ১৪০–১৬০ টাকা কেজিতে উঠেছে।


পেঁয়াজের দামও বেড়েছে। আগের সপ্তাহে যা ছিল ৭০–৭৫ টাকা, এখন তা ৮০–৮৫ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানাচ্ছেন, অনেক কৃষকের মজুত পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, সাথে বৃষ্টির কারণে সরবরাহেও ব্যাঘাত ঘটেছে।


মাছের বাজারেও দাম বাড়তির দিকে। ইলিশ কিছুটা সস্তা হলেও রুই, বোয়াল, কোরাল, তেলাপিয়া, পাঙাশ ও পাবদাসহ অন্যান্য মাছের কেজিপ্রতি দাম বেড়েছে ২০–৫০ টাকা পর্যন্ত।


মুরগির বাজারেও আগুন। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৬৫–১৭০ টাকায়, আর সোনালি মুরগি ৩২০–৩৩০ টাকায়। ডিমের দামও বাড়ছে—লাল ডিম ডজনপ্রতি ১৩৫, সাদা ডিম ১২৫ টাকা।


তবে গরু, খাসি ও ছাগলের মাংসের দাম প্রায় আগের মতোই রয়েছে।


ক্রেতারা অভিযোগ করছেন, বৃষ্টির অজুহাতে দাম বাড়িয়ে ব্যবসায়ীরা বাজারকে অস্থির করে তুলছেন। অনেকেই সরকারের বাজার মনিটরিং কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন।