শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদনভৌতিক সিনেমায় রায়হান রাফী, অভিনয়ে সিয়াম ও চঞ্চল!

ভৌতিক সিনেমায় রায়হান রাফী, অভিনয়ে সিয়াম ও চঞ্চল!

favicon
অনলাইন সংস্করণ
ভৌতিক সিনেমায় রায়হান রাফী, অভিনয়ে সিয়াম ও চঞ্চল!

‘তাণ্ডব’-এর সাফল্যের পর এবার নতুন ঘরানার সিনেমা নিয়ে হাজির হচ্ছেন পরিচালক রায়হান রাফী। রোমান্টিক ও অ্যাকশন ধারা থেকে বেরিয়ে এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি ভৌতিক সিনেমা। যদিও গুঞ্জন ছিল সিনেমার নাম ‘সেয়ানা’, তবে পরিচালক স্পষ্ট করেছেন—এটাই চূড়ান্ত নাম নয়।


সিনেমাটির প্রি-প্রোডাকশন এরইমধ্যে শুরু হয়েছে এবং আগামী সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মুক্তির সময় ঈদের বাইরে নির্ধারণ করা হচ্ছে বলে জানা গেছে, অর্থাৎ এটি দুই ঈদের বাইরে মুক্তি পাবে।


অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা—সিয়াম আহমেদ ও চঞ্চল চৌধুরী। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবে ইন্ডাস্ট্রি সূত্রে এই জুটি নিয়েই আলোচনা চলছে।


এর আগেও রাফী ও সিয়ামের সফল জুটি দর্শকদের উপহার দিয়েছে ‘পোড়ামন ২’, ‘দামাল’, ও ওয়েব ফিল্ম ‘টান’। সর্বশেষ ‘তাণ্ডব’-এও সিয়ামকে দেখা গেছে একটি বিশেষ চরিত্রে।