শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমশিক্ষাঢাবির হলে প্রকাশ্য-গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, বহাল থাকল গত বছরের সিদ্ধান্ত

ঢাবির হলে প্রকাশ্য-গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, বহাল থাকল গত বছরের সিদ্ধান্ত

favicon
অনলাইন সংস্করণ
ঢাবির হলে প্রকাশ্য-গুপ্ত রাজনীতি নিষিদ্ধ, বহাল থাকল গত বছরের সিদ্ধান্ত

তীব্র ছাত্রআন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ফলে ২০২৪ সালের ১৭ জুলাই ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেটিই বহাল থাকল।


শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ ঘোষণা দেন, “গত বছরের ফ্রেমওয়ার্ক অনুযায়ী হলগুলোতে প্রকাশ্য ও গোপন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো।”


এই সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে হলে ফিরে যান।


এর আগে মধ্যরাত থেকে শিক্ষার্থীরা আবাসিক হলগুলো থেকে মিছিল শুরু করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন। সেখানে রাজনীতিবিরোধী নানা স্লোগান দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্তসহ ৬ দফা দাবি উপস্থাপন করেন।