শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমশিক্ষাএসএসসি ২০২৫: আজ প্রকাশিত হচ্ছে পুনঃনিরীক্ষণের ফলাফল

এসএসসি ২০২৫: আজ প্রকাশিত হচ্ছে পুনঃনিরীক্ষণের ফলাফল

favicon
অনলাইন সংস্করণ
এসএসসি ২০২৫: আজ প্রকাশিত হচ্ছে পুনঃনিরীক্ষণের ফলাফল

এসএসসি ২০২৫ সালের পুনঃনিরীক্ষণের ফলাফল আজ, ১০ আগস্ট, শনিবার সকাল ১০টায় প্রকাশিত হবে। ফলাফল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।


জানা গেছে, ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি দিয়ে এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন।


বোর্ড সূত্রে জানা যায়, এবছর ৯২ হাজার ৮৬৩ শিক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছেন, যা গত বছরের তুলনায় অনেক বেশি। আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২১ হাজার, আর পুনঃমূল্যায়ন চাওয়া খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।


সবচেয়ে বেশি আবেদন এসেছে গণিত বিষয়ে— মোট ৪২ হাজার ৯৩৬টি খাতা। এরপর রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি, এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি খাতার পুনঃনিরীক্ষণের আবেদন। অন্যদিকে সবচেয়ে কম আবেদন এসেছে চারু ও কারুকলা বিষয়ে, মাত্র ৬টি খাতা।