জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি ও নির্বাচন দাবিতে বুধবার জামায়াতের বিক্ষোভ
‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি এবং এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে আগামীকাল বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির কাছে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এতে দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি সফল করার জন্য ঢাকা মহানগরীর নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।