শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাদেশের বাজারে ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায় স্বর্ণ বিক্রি

দেশের বাজারে ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায় স্বর্ণ বিক্রি

favicon
অনলাইন সংস্করণ
দেশের বাজারে ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায় স্বর্ণ বিক্রি

মঙ্গলবার দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, এই দাম সর্বশেষ সমন্বিত মূল্য অনুযায়ী নির্ধারিত হয়েছে।


দাম তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকায়, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।


বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।


এর আগে গত ২৩ জুলাই ২২ ক্যারেট স্বর্ণের ভরি ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা করা হয়েছিল, যা ২৪ জুলাই থেকে কার্যকর হয়।


রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ হাজার ৭২৬ টাকায়।


চলতি বছরে এখন পর্যন্ত ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছে—এর মধ্যে ২৯ বার বেড়েছে, কমেছে ১৬ বার। ২০২৪ সালে মোট ৬২ বার সমন্বয়ের মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।