শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতসাংবাদিক তুহিন হত্যায় অপপ্রচার অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা

সাংবাদিক তুহিন হত্যায় অপপ্রচার অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা

favicon
অনলাইন সংস্করণ
সাংবাদিক তুহিন হত্যায় অপপ্রচার অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর আদালতে মানহানি মামলার আবেদন করা হয়েছে। মামলার শুনানি শেষে বিচারক গাজীপুর সিআইডি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।


মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এই মামলার আবেদন করেন। তিনি জানান, সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন।


অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে আবেদনটি দাখিল হয়। শুনানি শেষে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়।


তানভীর সিরাজ অভিযোগ করে বলেন, “অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। কিন্তু সারজিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।”


তিনি আরও জানান, ইতোমধ্যে জিএমপি কমিশনার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছেন এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত করেছেন। দলের নির্দেশে মামলাটি করেছেন তিনি এবং ন্যায়বিচারের আশাবাদ ব্যক্ত করেছেন।