শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিপ্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে: রাশেদ খান

প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে: রাশেদ খান

favicon
অনলাইন সংস্করণ
প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে: রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ ঘোষণা করেছেন, তা অনুযায়ীই কাজ হবে এবং এর কোনো পরিবর্তন হবে না। তিনি শতভাগ নিশ্চয়তা দিয়ে জানিয়েছেন, ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।


মঙ্গলবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মাঝে অনেকে জটিলতা তৈরি বা ১/১১ আনার চেষ্টা করবে। বিষয়টা ঠিক যেমন জেদের ভাত কুকুর দিয়ে খাওয়ানোর মতো—যেহেতু আমি ক্ষমতায় যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারিনি, তাই অন্য কাউকে ক্ষমতায় যেতে না দিয়ে হট্টগোল সৃষ্টি করব।”


তিনি বলেন, ষড়যন্ত্র হলেও ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা ড. মুহাম্মদ ইউনূসের অঙ্গীকার, যা তিনি কোনোভাবেই ভঙ্গ করবেন না।


রাজনৈতিক দলগুলোর উদ্দেশে রাশেদ খান বলেন, “সময় নষ্ট না করে মাঠে, গ্রামে গিয়ে জনগণের কাছে দলের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে ম্যান্ডেট আদায়ের চেষ্টা করা উচিত। নির্বাচন ঠেকানোর যেকোনো প্রয়াস শুধু সময় ও শক্তির অপচয় ঘটাবে। সবচেয়ে বেশি উপকৃত হবেন তারা, যারা বক্তব্য ও ষড়যন্ত্র বাদ দিয়ে মানুষের দ্বারে পৌঁছাবেন।