শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমশিক্ষাএমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণের প্রস্তাব

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণের প্রস্তাব

favicon
অনলাইন সংস্করণ
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণের প্রস্তাব

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। শিক্ষা মন্ত্রণালয় জানায়, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


সভা সূত্রে জানা যায়, শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সর্বজনীন বদলি এবং বাড়িভাড়া বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের কাছ থেকে বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাবনা চেয়েছে, যা আলোচনার পর মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে, বাড়িভাড়া বৃদ্ধিসহ অন্যান্য সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।


অন্যদিকে, জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সরকারকে সময় দিয়েছেন। দাবি পূরণ না হলে ১৫ সেপ্টেম্বর সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন তারা। জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী জানান, দাবি আদায়ের জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছে, এর মধ্যে সমাধান না হলে সর্বাত্মক আন্দোলনে যাওয়া হবে।