শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমরাজনীতিগুলশান চাঁদাবাজি: উপদেষ্টাদের সম্পৃক্ততা স্পষ্ট করার আহ্বান সালাহউদ্দিনের

গুলশান চাঁদাবাজি: উপদেষ্টাদের সম্পৃক্ততা স্পষ্ট করার আহ্বান সালাহউদ্দিনের

favicon
অনলাইন সংস্করণ
গুলশান চাঁদাবাজি: উপদেষ্টাদের সম্পৃক্ততা স্পষ্ট করার আহ্বান সালাহউদ্দিনের

গুলশানের চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “গুলশানকাণ্ডে উপদেষ্টাদের কেউ জড়িত কিনা, তা জনগণের সামনে তুলে ধরা দরকার। যদি এই ঘটনার তদন্ত না হয়, উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। তাই এ বিষয়ে বিস্তারিত তদন্ত হওয়া উচিত।”


আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা নির্বাচন বানচালের চেষ্টা বা বয়কট করবে, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হবে।”


প্রসঙ্গত, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক বক্তব্য বুধবার (১৩ আগস্ট) রাতে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বক্তব্যে তিনি একজন উপদেষ্টার সঙ্গে ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে সাক্ষাৎ ও আলোচনার কথা উল্লেখ করেন।


এ প্রসঙ্গে বৃহস্পতিবার জাতীয় জাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, এই স্বীকারোক্তি জোরপূর্বক আদায় করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।