শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমরাজনীতিসংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা: ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম

সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা: ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম

favicon
অনলাইন সংস্করণ
সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা: ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম

রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, গত ১৫ বছরের দমন-পীড়ন, স্বৈরশাসন ও ফ্যাসিবাদের পর পরিবর্তনের যে যাত্রা শুরু হওয়ার কথা ছিল, তা বাস্তবে হয়নি। বরং রাজনৈতিক দলগুলো ক্ষমতার লোভে সংস্কার এজেন্ডা থেকে সরে এসেছে।


শনিবার (১৬ আগস্ট) সকালে রংপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।


জাহিদুল ইসলাম অভিযোগ করেন, জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ভেস্তে গেছে। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার অভাব এবং অতিমাত্রায় ক্ষমতালোভী মানসিকতা দেশের স্থায়ী পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।


তিনি বলেন, জনগণ এখন স্থায়ী পরিবর্তন ও উন্নয়ন চায়, কিন্তু সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাজনৈতিক দলগুলো সেই পথে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি।


অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর রংপুর জেলার সাবেক আমির ও রংপুর-৩ আসনের সাবেক এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, জেলা ও মহানগর জামায়াত এবং মহানগর ছাত্রশিবির সভাপতি নুরুল হুদাসহ শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও অনুষ্ঠানে যোগ দেন।