শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমখেলাইনজুরি থেকে ফিরেই গোল, গ্যালাক্সির বিপক্ষে মেসিদের দুর্দান্ত জয়

ইনজুরি থেকে ফিরেই গোল, গ্যালাক্সির বিপক্ষে মেসিদের দুর্দান্ত জয়

favicon
অনলাইন সংস্করণ
ইনজুরি থেকে ফিরেই গোল, গ্যালাক্সির বিপক্ষে মেসিদের দুর্দান্ত জয়

মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত জয় পেয়েছে ইন্টার মায়ামি। রবিবার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে দলটি। ইনজুরি কাটিয়ে ফিরেই গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।


ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল মায়ামি। প্রথমার্ধের শেষ দিকে জর্ডি আলবার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।


দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। কিছুক্ষণ পরই গ্যালাক্সির জোসেপ গোল করে সমতা ফেরান। তবে ৮৪ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন মেসি। এ মৌসুমে এটি তার ১৯তম গোল, যা তাকে শীর্ষ গোলদাতা বানিয়েছে।


শেষ মুহূর্তে মেসির পাস থেকে লুইস সুয়ারেজের জয়সূচক গোল আসে। এটি মেসির ১০ম অ্যাসিস্ট। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি।


আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় লিগ কাপের কোয়ার্টার ফাইনালে টাইগ্রেসের মুখোমুখি হবে মেসি-সুয়ারেজরা।