শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতশারীরিক অসুস্থতায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

শারীরিক অসুস্থতায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

favicon
অনলাইন সংস্করণ
শারীরিক অসুস্থতায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর হাসানুল বান্না শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। চিফ প্রসিকিউটরের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি জন্ডিস ও লিভারজনিত রোগে ভুগছেন।


এ বছরের ১ জানুয়ারি আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই তার অসুস্থতা ধরা পড়ে। এরপর থেকেই তিনি কার্যত ছুটিতে ছিলেন।


মঙ্গলবার (১৯ আগস্ট) প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “শারীরিক অসুস্থতার কারণে প্রসিকিউটর হাসানুল বান্না দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।”


তামিম আরও জানান, নিয়োগের পর অল্প সময় অফিস করলেও শারীরিক জটিলতার কারণে তিনি আর নিয়মিত কাজ করতে পারেননি।