শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমশিক্ষাথাকছে না নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ

থাকছে না নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ

favicon
অনলাইন সংস্করণ
থাকছে না নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে। আর থাকছে না নিবন্ধন পরীক্ষা। নতুন করে সংশোধিত বিধি অনুযায়ী সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


নতুন বিধি কার্যকর হলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ বিসিএসের আদলে নিয়োগ অনুষ্ঠিত হবে। অর্থাৎ, প্রিলিমিনারি ও আলাদা নিবন্ধন পরীক্ষার ঝামেলা আর থাকছে না। বরং সরাসরি লিখিত (২০০ নম্বরের, এমসিকিউ ও লিখিত মিলিয়ে) এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া হবে।


বর্তমানে এনটিআরসিএ নিবন্ধন পরীক্ষা ও পরে গণবিজ্ঞপ্তি দিয়ে শিক্ষক নিয়োগের সুপারিশ করে। এতে প্রার্থীদের দুইবার আবেদন করতে হয় এবং অনেকে বয়স সীমার কারণে বাদ পড়ে যান। নতুন বিধিতে এসব অসামঞ্জস্য দূর করা হবে।


নতুন নিয়মে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে প্রার্থীর বয়স গণনা হবে। শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে ভাইভায় ডাকা হবে। উদাহরণস্বরূপ, যদি ৫০ হাজার পদ খালি থাকে তবে এক লাখ প্রার্থী ভাইভায় অংশ নেবেন। এছাড়া, যত পদ শূন্য থাকবে, তার চেয়ে ২০ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাস করানো হবে। এতে কেউ যোগদান না করলে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া যাবে।


এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, “এখনকার মতো তিন ধাপে পরীক্ষা আর হবে না। অনেকটা বিশেষ বিসিএসের মতো হবে। প্রার্থীদের জন্য এটি হবে সহজ ও কার্যকর। বিজ্ঞপ্তি দেওয়ার দিন থেকেই বয়স গণনা শুরু হবে, ফলে বয়স সীমার বাধাও কমবে।”


সংশোধিত বিধিটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার পর শিক্ষা ম