৭-৮ বছরের মধ্যে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির কেন্দ্র: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
বাংলাদেশে ক্যাশলেস ইকোনমির ভিত্তি ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি আশা প্রকাশ করেন, আগামী ৭ থেকে ৮ বছরের মধ্যে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীতে উন্নয়ন কৌশল বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
গভর্নর জানান, নগদ লেনদেন দুর্নীতি বাড়ায় এবং কর ফাঁকি দেওয়াকে সহজ করে তোলে। এ প্রবণতা বন্ধ করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর্থিক খাত শক্তিশালী হলে সামষ্টিক অর্থনীতিও মজবুত হবে। পাশাপাশি আর্থিক লেনদেনে নতুনত্ব আনা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।