শাকিব-বুবলী প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস
সম্প্রতি যুক্তরাষ্ট্রে শাকিব খান ও শবনম বুবলীর দেখা হওয়ার খবর ছড়ালেও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি অপু বিশ্বাস। এক সাক্ষাৎকারে তিনি জানান, তার অ্যাডমিনরা বিষয়টির ছবি পাঠালেও তিনি এ নিয়ে বাড়তি কিছু বলতে চাননি।
অপুর ভাষ্য, “আসলে শাকিব খানকে ছোট করতে চাইনি বলেই ওই ছবি নিয়ে কোনো মন্তব্য করিনি। লাস্ট দেড় মাস আমি ফেসবুকে নেই। যখন অনেক কাজ করার দায়িত্ব আসে, তখন ফেসবুকের মতো বিষয়গুলো তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না।”
ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়িকা বলেন, “আমি এখানে কাজ করতে এসেছি, ব্যক্তিগত কোনো বিতর্ক তৈরি করতে নয়। কিছুটা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট হয়েছিলো, কিন্তু আমি ১৫ জুন থেকেই সব বন্ধ করে দিয়েছি। আমার কাছে বাচ্চাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ—এটি এমন একটি সেতুবন্ধন, যা কেউ ভাঙতে পারবে না।”
অপু বিশ্বাস আরও বলেন, “আমি অসুস্থ প্রতিযোগিতায় যেতে চাই না। বরং মনে হয়, শাকিব খানকে ছোট করার চেষ্টা হচ্ছে, যা আমি কখনোই চাই না।”
এ সময় তার শারীরিক পরিবর্তন নিয়ে গুঞ্জনের জবাবে অপু জানান, “সার্জারি কথাটা ভুল। যদি বিশ দিন বেশি খাই, মোটা হয়ে যাই; আবার বিশ দিন মেইনটেইন করলে শুকিয়েও যাই।