শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমখেলাএশিয়া কাপ নিয়ে বিতর্কে মুখ খুললেন ওয়াসিম আকরাম: “ভারত-পাকিস্তান খেলুক বা না খেলুক, ক্রিকেট চলতেই হবে”

এশিয়া কাপ নিয়ে বিতর্কে মুখ খুললেন ওয়াসিম আকরাম: “ভারত-পাকিস্তান খেলুক বা না খেলুক, ক্রিকেট চলতেই হবে”

favicon
অনলাইন সংস্করণ
এশিয়া কাপ নিয়ে বিতর্কে মুখ খুললেন ওয়াসিম আকরাম: “ভারত-পাকিস্তান খেলুক বা না খেলুক, ক্রিকেট চলতেই হবে”

এশিয়া কাপের সূচি প্রকাশের পর থেকেই চলছে নানা বিতর্ক। ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে কি না, সেই প্রশ্নে মুখ খুলেছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।


স্টিক উইথ ক্রিকেট পডকাস্টে আকরাম বলেন, “সূচি ঘোষণার পর সমালোচনা হচ্ছে, তবে আমরা পাকিস্তানে শান্ত আছি। খেলি বা না খেলি—আমরা ঠিক থাকব। কিন্তু ক্রিকেট অবশ্যই চলতে হবে।”


পাকিস্তানের সাবেক অধিনায়ক আরো জানান, জীবিত থাকাকালীন ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখতে চান তিনি। আকরামের ভাষায়, “রাজনীতি এক পাশে থাক। আমি কোনো রাজনীতিবিদ নই। সবাই নিজ নিজ দেশে দেশপ্রেমিক। তবে নিচে নামার দরকার নেই। দেশের সাফল্য নিয়ে কথা বলুন—হোক সেটা পাকিস্তান কিংবা ভারত।”


আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে বসবে এবারের এশিয়া কাপ। আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।


গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান।


গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।