শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমখেলাইসরায়েলের বিপক্ষে ম্যাচের আয়ে জরুরি সহায়তা কার্যক্রমে অর্থ দেবে নরওয়ে

ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আয়ে জরুরি সহায়তা কার্যক্রমে অর্থ দেবে নরওয়ে

favicon
অনলাইন সংস্করণ
ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আয়ে জরুরি সহায়তা কার্যক্রমে অর্থ দেবে নরওয়ে

বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে প্রাপ্ত সব অর্থ গাজার জরুরি সহায়তা কার্যক্রমে দান করার ঘোষণা দিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন। আগামী ১১ অক্টোবর ওসলোতে ইসরায়েলের মুখোমুখি হবে আর্লিং হালান্ডের দল।


ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “গাজার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে মানবিক কষ্ট ও অসম আক্রমণের শিকার হচ্ছেন। আমরা চাই না এ অন্যায় নীরবে চলতে থাকুক। তাই ম্যাচের আয় এমন মানবিক সংস্থার কাছে দেওয়া হবে, যারা প্রতিদিন গাজায় জীবন বাঁচাতে কাজ করছে।”


আগামী সপ্তাহে টিকিট বিক্রি শুরু হবে। তবে এ সিদ্ধান্তের সমালোচনা করেছে ইসরায়েলি ফুটবল ফেডারেশন। তারা নরওয়ের কাছে আহ্বান জানিয়েছে, যেন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণ ও জিম্মি নেওয়ার ঘটনাকেও সমানভাবে নিন্দা করা হয়।


ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত বিবৃতিতে ইসরায়েলি ফেডারেশন আরও জানায়, অর্থ যেন কোনোভাবেই সন্ত্রাসী সংগঠনের কাছে না পৌঁছায় তা নিশ্চিত করতে হবে।


নিরাপত্তা নিশ্চিত করতে উয়েফা ও স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করছে আয়োজকরা। সাধারণত উলেভাল স্টেডিয়ামে জাতীয় দলের খেলায় ২৬ হাজার দর্শক থাকলেও, এই ম্যাচে অতিরিক্ত নিরাপত্তার কারণে মাত্র তিন হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন।


গত বছরের অক্টোবর থেকে নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল নিজেদের দেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছে না। সর্বশেষ নরওয়ের বিপক্ষে তাদের ‘হোম’ ম্যাচ হাঙ্গেরিতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে নরওয়ে ৪-২ গোলে জয় পায়। বর্তমানে পাঁচ দলের বাছাইপর্বের গ্রুপে শীর্ষে আছে নরওয়ে, ইসরায়েল রয়েছে তাদের পেছনে