শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমবিনোদনস্বামীর উৎসাহেই বোল্ড চরিত্রে সাদিয়া তানজিন

স্বামীর উৎসাহেই বোল্ড চরিত্রে সাদিয়া তানজিন

favicon
অনলাইন সংস্করণ
স্বামীর উৎসাহেই বোল্ড চরিত্রে সাদিয়া তানজিন

অভিনেত্রী সাদিয়া তানজিন প্রথম অভিনয় করেন জাকারিয়া সৌখিন পরিচালিত ‘তোমাকে আসতেই হবে’ নাটকে। ধীরে ধীরে নাটকে নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। এরপর রাশিদ পলাশ পরিচালিত ‘পদ্মাপুরাণ’ সিনেমায় সাহসী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার।


ছবিটি মুক্তির পর সাদিয়া ব্যাপক আলোচনায় আসেন। এমন সাহসী চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসাও পান তিনি। তবে অভিনেত্রীর দাবি, সেই সাহসী চরিত্রে অভিনয়ের সম্পূর্ণ কৃতিত্ব তার স্বামীর।


সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিয়া জানান—

“আমি সব সময় ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে চাই। পদ্মাপুরাণ-এ এমন সাহসী চরিত্রে কাজ করার পেছনে পুরো ক্রেডিট আমার স্বামীর। শুরুতে আমি দ্বিধায় ছিলাম, কাজটি নেব কি না। দুই দিন ভেবে শেষ পর্যন্ত স্বামীর পরামর্শেই রাজি হই। সে-ই আমাকে বলে, ‘তুমি অভিনয় জানো, তোমার প্রতিভা আছে—সেটাই প্রকাশ করো।’”


সিনেমায় সাদিয়ার চরিত্র ছিল এক মাদক ব্যবসায়ীর স্ত্রী। গল্পে স্বামী প্যারালাইজড হয়ে পড়লে ব্যবসার দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। ব্যবসা টিকিয়ে রাখতে স্থানীয় এক ওসির সঙ্গে জটিল সম্পর্কে জড়াতে হয় তাকে। এ কারণেই চরিত্রটি ছিল বেশ বোল্ড ও চ্যালেঞ্জিং।