শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমখেলাটি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলকে মোহাম্মদ আমির

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলকে মোহাম্মদ আমির

favicon
অনলাইন সংস্করণ
টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলকে মোহাম্মদ আমির

পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির বৃহস্পতিবার দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ।


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সপ্তম ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের বিপক্ষে খেলতে নেমে ইতিহাস গড়েন আমির। অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ফ্যাবিয়ান অ্যালেনকে আউট করেই পান ৪০০তম উইকেট।


৩৪৩তম টি-টোয়েন্টি ম্যাচে এসে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। বর্তমানে তার সংগ্রহ ৪০০ উইকেট, যেখানে তার সামনে আছেন কেবল ওয়াহাব রিয়াজ। ওয়াহাবের ঝুলিতে আছে ৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট।


গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও এর আগে ২০২০ সালেই একবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলেন আমির। তবে গত বছরের শুরুতে আবারও মাঠে ফেরেন এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলেন।


অভিজ্ঞ এই পেসারের ক্যারিয়ারজুড়ে বিতর্কের অভাব ছিল না। বিশেষ করে ২০১০ সালের স্পট-ফিক্সিং কাণ্ডে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।


তার আন্তর্জাতিক ক্যারিয়ারে আমির খেলেছেন ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি ম্যাচ। টেস্টে নিয়েছেন ১১৯ উইকেট, ওয়ানডেতে ৮১ উইকেট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭১ উইকেট। সব মিলিয়ে তিন ফরম্যাটে পাকিস্তানের হয়ে ১৫৯ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২৭১।


সবশেষ গত বছর পাকিস্তানের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলেছিলেন তিনি। টুর্নামেন্টে চার ম্যাচে সাত উইকেট পান এই অভিজ্ঞ পেসার।