শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিবিএনপি পরিবারের নামে অর্থ দাবি প্রতারণা: সতর্ক থাকার আহ্বান

বিএনপি পরিবারের নামে অর্থ দাবি প্রতারণা: সতর্ক থাকার আহ্বান

favicon
অনলাইন সংস্করণ
বিএনপি পরিবারের নামে অর্থ দাবি প্রতারণা: সতর্ক থাকার আহ্বান

আমরা বিএনপি পরিবার’ বা বিএনপির নামে কেউ টাকা দাবি করলে তা সরাসরি প্রত্যাখ্যান করতে এবং বিষয়টি দ্রুত সংগঠনের সদস্য সচিব কিংবা যেকোনো সদস্যকে জানানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (২২ আগস্ট) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যদের লক্ষ্য করে কিছু প্রতারক চক্র সংগঠনের নাম ভাঙিয়ে আর্থিক সহায়তার প্রলোভন দেখাচ্ছে। তারা ‘রেজিস্ট্রেশন ফি’র নামে টাকা দাবি করছে। তবে সংগঠনটি স্পষ্ট জানিয়ে দিয়েছে— ‘আমরা বিএনপি পরিবার’ বা বিএনপি কোনোভাবেই শহীদ পরিবারের কাছ থেকে অর্থ দাবি করে না।


সংগঠনটির অভিযোগ, প্রতারক চক্রটি বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’-কে বিতর্কিত করার জন্য এ অপচেষ্টা চালাচ্ছে। এ চক্রটি ০১৭১৪-৬৬৮০০১ নম্বর ব্যবহার করে টাকা দাবি করেছে, যা সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।


তাই সবাইকে সতর্ক করে বলা হয়েছে, কেউ যদি বিএনপি বা ‘আমরা বিএনপি পরিবার’-এর নামে টাকা দাবি করে, তবে তা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে সংগঠনের সদস্য সচিব বা অন্য কোনো সদস্যকে জানাতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ পরিবারের পাশে বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’ অতীতের মতো ভবিষ্যতেও আন্তরিকভাবে থাকবে।