শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমখেলাএশিয়া কাপে কি স্পন্সরবিহীন জার্সিতে নামবে ভারত?

এশিয়া কাপে কি স্পন্সরবিহীন জার্সিতে নামবে ভারত?

favicon
অনলাইন সংস্করণ
এশিয়া কাপে কি স্পন্সরবিহীন জার্সিতে নামবে ভারত?

এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি পাশ করেছে ‘অনলাইন গেমিং বিল’, যেখানে টাকার বিনিময়ে খেলা হয় এমন সব অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ভারতীয় দলের বর্তমান জার্সি স্পন্সর ‘ড্রিম ১১’। ফলে প্রশ্ন উঠেছে—রোহিত শর্মারা কি স্পন্সরবিহীন জার্সি গায়েই এশিয়া কাপে নামবেন?


২০২৩ সালের জুলাই থেকে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে স্পন্সর হিসেবে আছে ‘ড্রিম ১১’। তিন বছরের জন্য স্বাক্ষরিত এই চুক্তির আর্থিক মূল্য ৩৫৮ কোটি রুপি, যা চলার কথা ২০২৬ সালের জুলাই পর্যন্ত। তবে নতুন আইন কার্যকর হওয়ার পর এ চুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।


এ বিষয়ে বিসিসিআই এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। স্পন্সর প্রতিষ্ঠানও নীরব রয়েছে। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া অবশ্য এএফপিকে বলেছেন—“যদি সরকারের অনুমতি না পাই, তাহলে কিছুই করা সম্ভব নয়। কেন্দ্র যে নীতি দেবে, আমরা সেটিই মেনে চলব।”


ভারতের একটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৪৫ কোটি মানুষ এই ধরনের বেআইনি গেমিং অ্যাপ ব্যবহার করে, যার বাজারমূল্য বছরে ২০ হাজার কোটি রুপিরও বেশি। নতুন আইনে এ ধরনের অ্যাপ প্রচার করলেও সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।


এদিকে ‘ড্রিম ১১’ জানিয়েছে, তারা আর টাকার বিনিময়ে কোনো অনলাইন খেলা চালাবে না। তবে ভারতীয় দলের জার্সিতে তাদের নাম থাকবে কি না, সেই অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।