‘অর্থনীতি-গণমাধ্যম গণতন্ত্রায়ন ছাড়া কার্যকর গণতন্ত্র সম্ভব নয়’ — আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু রাজনীতিকেই গণতান্ত্রিক করলেই হবে না, অর্থনীতি ও গণমাধ্যমকেও গণতন্ত্রায়নের আওতায় আনতে হবে। শুধুমাত্র ভোট দিয়ে সরকার গঠন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। দেশের প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের প্রতিফলন ঘটাতে না পারলে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, দেশের মানুষ যদি অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে না পারে তবে গণতন্ত্র সফল হবে না। একইভাবে সাংবাদিকরা যদি মুক্ত পরিবেশে কাজ করতে না পারেন, তাহলেও গণতন্ত্র কার্যকর হবে না।
এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা পালানোর পর মানুষের আকাঙ্ক্ষা যে রাজনৈতিক দল পূরণ করতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই।