শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসামার্কিন শুল্ক ইস্যুতে লাভবান হয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

মার্কিন শুল্ক ইস্যুতে লাভবান হয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

favicon
অনলাইন সংস্করণ
মার্কিন শুল্ক ইস্যুতে লাভবান হয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

ধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে বাংলাদেশ লাভবান হয়েছে। এর ফলে দেশ বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে সক্ষম হয়েছে, রপ্তানি বাজারও ক্রমেই বাড়ছে এবং ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।


শনিবার (২৩ আগস্ট) সকালে ‘ট্রাম্প ট্যারিফ’ বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।


প্রেস সচিব আরও বলেন, “মার্কিন শুল্ক ইস্যুতে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন, তবে তারা সফল হননি। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চাই। ইতোমধ্যে ক্রয় আদেশও বেড়েছে।”


সেমিনারে আলোচকরা বলেন, জাপান, কোরিয়া ও ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করার দিকেও নজর দিতে হবে। পাশাপাশি মার্কিন শুল্কহার আরও কমিয়ে আনার বিষয়ে চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রথমে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করলেও গত ৩১ জুলাই তা কমিয়ে ২০ শতাংশে নির্ধারণ করেছে।