শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমখেলারোনালদোর বাগদানের আলোচনায় ফের উঠে বিপাশার স্মৃতি

রোনালদোর বাগদানের আলোচনায় ফের উঠে বিপাশার স্মৃতি

favicon
ভোরের আলো ডেস্ক:
রোনালদোর বাগদানের আলোচনায় ফের উঠে বিপাশার স্মৃতি

বিশ্বের শীর্ষ ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ৯ বছরের সম্পর্কের পর তারা এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, জর্জিনা গত ১১ আগস্ট ইনস্টাগ্রামে একটি পোস্টে বিষয়টি প্রকাশ করেছেন। ছবিতে তিনি রোনালদোর হাতে থাকা আংটি দেখিয়ে ক্যাপশনে লিখেছেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবন ও আমার অন্যান্য জন্মেও।”


জর্জিনার সঙ্গে সম্ভাব্য বাগদানের খবর প্রকাশ্যে আসার পর রোনালদোর অতীত প্রেমজীবন নতুন আলোচনায় এসেছে। জর্জিনার আগে রোনালদো বিভিন্ন নামকরা ব্যক্তির সঙ্গে প্রেম করেছেন, যার মধ্যে প্যারিস হিলটন, কিম কার্ডাশিয়ান ও ভারতীয় অভিনেত্রী বিপাশা বসুর নাম রয়েছে।


সম্প্রতি বিপাশা বসু তার ইনস্টাগ্রামে ২০০৭ সালের একটি থ্রোব্যাক ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, পর্তুগালের লিসবনে একটি অনুষ্ঠানে তিনি রোনালদোর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে আছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “আইকনিক স্টেজ মোমেন্ট: বিপাশা বসু উইথ রোনালদো।”


উক্ত অনুষ্ঠানের পরে একটি ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়। ছবিতে রোনালদো বিপাশার দিকে ঝুঁকে আসছেন, যা অনেকেই ভুলভাবে ‘চুম্বন’ হিসেবে ব্যাখ্যা করেন। তখন বিপাশা জন আব্রাহামের সঙ্গে সম্পর্কিত ছিলেন। পরে ‘আপকে আদালত’ অনুষ্ঠানে বিপাশা বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন যে, ছবিতে কোনো চুম্বন ঘটেনি; রোনালদোকে তার দিকে ঝুঁকতে হয়েছিল পার্টির শব্দের কারণে।


রোনালদোর বাগদানের পর বিপাশার ভিডিওটি প্রকাশ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। তবে বিপাশা এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।


রোনালদো ও জর্জিনার প্রথম দেখা হয় ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি স্টোরে। বর্তমানে তারা পাঁচ সন্তানের বাবা-মা। সন্তানদের নাম ক্রিস্তিয়ানো জুনিয়র, জমজ ইভা-মাতেও, আলানা ও বেলা।