ক্রিস্টাল প্যালেস থেকে ৬০ মিলিয়নে আর্সেনালে এবেরেচি এজে
আর্সেনালে যোগ দিলেন ইংল্যান্ডের ফরোয়ার্ড এবেরেচি এজে। ক্রিস্টাল প্যালেস থেকে তাকে ৬০ মিলিয়ন পাউন্ডে (সাথে ৮ মিলিয়ন অ্যাড-অন শর্ত) দলে ভিড়িয়েছে গানাররা। ২৭ বছর বয়সী এজে এবারের গ্রীষ্মে এমিরেটস ক্লাবের সপ্তম সাইনিং।
শৈশবের প্রিয় ক্লাবে ফেরার আনন্দ এজের মুখে স্পষ্ট হয়ে উঠেছে। লিডসের বিপক্ষে ম্যাচের আগে আর্সেনাল জার্সি পরে মাঠে প্রবেশ করলে দর্শকদের উচ্ছ্বাসে ভরে ওঠে স্টেডিয়াম। ম্যানেজার মিকেল আরতেতা তাকে বর্ণনা করেছেন একজন “শক্তিশালী ও সৃজনশীল ফুটবলার”, যিনি দলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবেন।
টটেনহ্যামের সঙ্গে প্রায় শেষ হয়ে আসা চুক্তি শেষ মুহূর্তে ভেঙে দিয়ে আর্সেনালে যোগ দেওয়ায় বড় ধাক্কা খেয়েছে স্পার্স। হাভার্টজের চোটের কারণে বিকল্প খুঁজতে গিয়ে এজেকে দলে টানায় আর্সেনালের গ্রীষ্মকালীন ট্রান্সফার ব্যয় ছাড়িয়েছে ২০০ মিলিয়ন পাউন্ড।
ক্রিস্টাল প্যালেসের হয়ে ১৬৯ ম্যাচে ৪০ গোল করেছেন এজে। গত মৌসুমে তার পারফরম্যান্স ছিল দারুণ—১৪ গোল ও ১২ অ্যাসিস্টে তিনি ছিলেন দলের প্রধান ভরসা। বিদায়ী বার্তায় এজে জানিয়েছেন,
“প্যালেস সবসময় আমার হৃদয়ে থাকবে। কঠিন সময়ে সমর্থকদের ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে।