শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমবিনোদনসুস্থ হয়ে বাসায় ফিরলেন মোস্তফা সরয়ার ফারুকী

সুস্থ হয়ে বাসায় ফিরলেন মোস্তফা সরয়ার ফারুকী

favicon
অনলাইন সংস্করণ
সুস্থ হয়ে বাসায় ফিরলেন মোস্তফা সরয়ার ফারুকী

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সাত দিন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার (২৩ আগস্ট) বিকেলে তিনি বাসায় ফেরেন।


দীর্ঘদিন পর বাবাকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে ফারুকীর মেয়ে ইলহাম। সেই আবেগঘন মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।


তিশা জানান, শনিবার বিকেল পাঁচটার দিকে ফারুকী বাসায় ফিরেছেন। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন।”


প্রসঙ্গত, গত ১৫ আগস্ট বিকেলে চারদিনের সফরে কক্সবাজারে যান মোস্তফা সরোয়ার ফারুকী। পরদিন (১৬ আগস্ট) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরিভাবে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় আনা হয়। পরে ১৭ আগস্ট মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার অ্যাপেনডিক্সের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।