রোকেয়া হলে প্রবেশ নিয়ে সমালোচনার মুখে ভিপি প্রার্থী উমামা, দুঃখ প্রকাশ
কা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নিয়ম ভঙ্গ করে মধ্যরাতে অবস্থান করায় ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে সমালোচনা শুরু হলে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
উমামা ফাতেমা বলেন, “আমি নিয়মবহির্ভূতভাবে হলে প্রবেশ করেছি, তাই হল প্রশাসনের কাছে ক্ষমা প্রার্থনা করেছি।”
সোমবার (২৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “রোকেয়া হলে আমার প্রবেশকে কেন্দ্র করে নানা কথা উঠছে। আমি কোনো প্রচারণা বা মিটিং করতে যাইনি, শুধু মানসিক চাপ কমাতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি রাত ১০টার আগেই হলে প্রবেশ করি। তাই রাত দেড়টার প্রবেশের যে ভুয়া খবর ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও লিখেন, “আমি কারও কাছে ভোট চাইনি, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আমাকে অযথা হয়রানি করা হচ্ছে। ফেসবুকে উদ্দেশ্যমূলকভাবে আমাকে অপরাধী বানানো হয়েছে।”
উমামা জানান, পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠলে তিনি নিজেই রোকেয়া হলের প্রভোস্টের সঙ্গে দেখা করেন এবং লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন। তবে তিনি এটিও উল্লেখ করেন, “এক হলের শিক্ষার্থীর অন্য হলে যাওয়া কোনো ফৌজদারি অপরাধ নয়। নিয়মবহির্ভূত হলেও এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। অথচ এটিকে অপরাধ হিসেবে প্রচার করা মেয়েদের চলাফেরার স্বাধীনতা সীমিত করার সমান।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে এক হলের মেয়েরা যাতে অন্য হলে নির্বিঘ্নে যেতে পারেন, তার ব্যবস্থা করব।