সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › বাংলাদেশে দারিদ্র্য বেড়েছে, প্রতি ১০ জনে একজন চরম দারিদ্র্যে

বাংলাদেশে দারিদ্র্য বেড়েছে, প্রতি ১০ জনে একজন চরম দারিদ্র্যে

favicon
অনলাইন সংস্করণ
বাংলাদেশে দারিদ্র্য বেড়েছে, প্রতি ১০ জনে একজন চরম দারিদ্র্যে

বাংলাদেশে দারিদ্র্যের হার গত তিন বছরে উদ্বেগজনকভাবে বেড়েছে। বর্তমানে প্রতি ১০ জনের একজন চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে। পাশাপাশি প্রায় ১৮ শতাংশ মানুষ রয়েছে এমন ঝুঁকিতে, যেকোনো সময় তারা দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারে।


বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক জাতীয় পর্যায়ের গবেষণা থেকে এ তথ্য উঠে এসেছে।


গবেষণায় দেখা যায়, শুধু দারিদ্র্য নয়, অতি দারিদ্র্যের হারও বেড়েছে আশঙ্কাজনক হারে। ২০২২ সালে সরকারি হিসেবে অতি দারিদ্র্যের হার ছিল ৫.৬ শতাংশ, যা তিন বছরে বেড়ে দাঁড়িয়েছে ৯.৩৫ শতাংশে।


গতকাল রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। “ইকোনমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউসহোল্ড লেভেল ইন মিড ২০২৫” শীর্ষক এই জরিপ পরিচালনা করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।


তিনি জানান, চলতি বছরের মে মাসে দেশের ৮ হাজার ৬৭টি পরিবারের মোট ৩৩ হাজার ২০৭ জন মানুষের মতামতের ভিত্তিতে এই গবেষণা সম্পন্ন হয়েছে। গবেষণার অর্থায়ন করেছে অর্থ মন্ত্রণালয়।