সালমান খানের হাত ধরে বলিউডে দর্শন ইয়েওয়ালেকর
বলিউডের জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট দর্শন ইয়েওয়ালেকর ক্যারিয়ার শুরু করেন সুপারস্টার সালমান খানের হাত ধরে। এরপর রণবীর সিং, ভিকি কৌশল, ইব্রাহিম আলী খান ও অনন্যা পান্ডের মতো তারকাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। তবে ক্যারিয়ারের শুরুতে একবার সালমান খানের চুল কাটতে গিয়ে ভুলবশত তার কান কেটে ফেলেছিলেন বলে জানিয়েছেন দর্শন।
সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দর্শন বলেন, “বিনোদন জগতে আমার আসা একেবারেই হঠাৎ। কোনো পরিকল্পনা ছিল না। ছোট শহর থেকে এসে বলিউডে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই অবাক করার মতো ঘটনা। তাও আবার প্রথমেই সালমান খানের সঙ্গে! সুভাষ ঘাইয়ের ‘যুবরাজ’ সিনেমায় তার সঙ্গে আমার প্রথম কাজ। সেই কাজটাই বলিউডে আমার জন্য নতুন পথ খুলে দেয়। সালমান খানের কাছে আমি আজীবন কৃতজ্ঞ।”