বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › হাইকোর্ট বিভাগে ২৫ নতুন বিচারপতির শপথ

হাইকোর্ট বিভাগে ২৫ নতুন বিচারপতির শপথ

favicon
অনলাইন সংস্করণ
হাইকোর্ট বিভাগে ২৫ নতুন বিচারপতির শপথ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতি শপথ নিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান।


শপথ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোয়াজ্জেম হোসাইন।


নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতি হলেন—


মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম


চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম


আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের


সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা


সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ ও ফয়সাল হাসান আরিফ


আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম


সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসিফ হাসান ও মো. জিয়াউল হক


ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর


হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম


বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ-এ-মাওলা সোহেল


ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন


সলিসিটর (সিনিয়র জেলা জজ) মো. রাফিজুল ইসলাম


ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান ও রেজাউল করিম


সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার


ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান


সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর ও উর্মি রহমান


ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।


এর আগে, সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ দেওয়া হয়।