বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়: পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করল আপিল বিভাগ

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়: পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করল আপিল বিভাগ

favicon
অনলাইন সংস্করণ
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়: পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করল আপিল বিভাগ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। বুধবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চে রায় পুনর্বিবেচনার আবেদনের দ্বিতীয় দিনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।


১৯৯৬ সালে জাতীয় সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজন করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে তিন আইনজীবী হাইকোর্টে রিট করেন। তবে ২০০৪ সালের আগস্টে হাইকোর্ট এ রিট খারিজ করে তত্ত্বাবধায়ক সরকারকে বৈধ ঘোষণা দেয়। পরবর্তীতে রিটকারীরা আপিল করলে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনীকে বাতিল ঘোষণা করে।


এই রায়ের পর সংসদে পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়।


গত বছর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রায় পুনর্বিবেচনার আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং নওগাঁর এক ব্যক্তি একই আবেদন করেন।