‘ডক্টোরেট’ মিথিলার সাফল্যে গর্বিত সৃজিত মুখার্জি
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে নতুন সংসার শুরু করেন। তবে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, তাদের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে। একসঙ্গে কোথাও দেখা না যাওয়ায় সেই গুঞ্জন আরও জোরদার হয়েছিল।
তবে এবার সেই গুঞ্জনে জল ঢাললেন সৃজিত মুখার্জি। কারণ, সম্প্রতি মিথিলা জানিয়েছেন, তিনি নিজের পড়াশোনার ক্যারিয়ারে বড় অর্জন করেছেন—সম্পন্ন করেছেন পিএইচডি এবং পেয়েছেন ‘ডক্টোরেট’ উপাধি।
মিথিলার এই সাফল্যে ভীষণ খুশি সৃজিত। সোমবার বিকেলে তিনি অভিনেত্রীর পোস্ট নিজের ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন— “অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!”
এর আগে মিথিলা ও তাহসানের মেয়ে আইরার একটি বিজ্ঞাপনও নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন সৃজিত। এমনকি ভারতীয় গণমাধ্যমেও আইরার অভিনয়ের প্রশংসা করেছেন তিনি।
ভক্তদের একাংশের মনে সৃজিত-মিথিলার দূরত্ব নিয়ে নানা প্রশ্ন থাকলেও সাম্প্রতিক সময়ে মিথিলাকে ঘিরে সৃজিতের উষ্ণ প্রতিক্রিয়াগুলো সেই গুঞ্জনকে অনেকটাই থামিয়ে দিয়েছে।