বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › খেলা › চ্যাম্পিয়নস লিগ ২০২৫-২৬: মূলপর্বে ৩৬ দলের তালিকা চূড়ান্ত

চ্যাম্পিয়নস লিগ ২০২৫-২৬: মূলপর্বে ৩৬ দলের তালিকা চূড়ান্ত

favicon
অনলাইন সংস্করণ
চ্যাম্পিয়নস লিগ ২০২৫-২৬: মূলপর্বে ৩৬ দলের তালিকা চূড়ান্ত

২০২৫-২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের মূলপর্বের ৩৬ দলের তালিকা চূড়ান্ত হয়েছে। যোগ্যতা নির্ধারণী দ্বিতীয় লেগ শেষে একাধিক দল তাদের জায়গা নিশ্চিত করেছে।


এবারের আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে চার ক্লাব—সাইপ্রাসের পাফোস এফসি, নরওয়ের বোডো/গ্লিম্ট, কাজাখস্তানের কাইরাত আলমাটি এবং বেলজিয়ামের ইউনিয়ন সেইন্ট-জিলোয়া।


আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) মোনাকোতে মূলপর্বের ড্র অনুষ্ঠিত হবে। আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর শুরু হবে গ্রুপ পর্বের লড়াই। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ঐতিহাসিক পুসকাস এরেনায়।


চ্যাম্পিয়নস লিগ ২০২৫-২৬ মৌসুমের মূলপর্বে থাকা দলগুলো


রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা, আর্সেনাল, বায়ার লেভারকুসেন, অ্যাতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, আতালান্তা, ভিয়ারিয়াল, জুভেন্টাস, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুজ, টটেনহাম হটস্পার, পিএসভি আইন্দহোভেন, আয়াক্স আমস্টারডাম, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, বোডো/গ্লিম্ট, অলিম্পিক মার্সেই, এফসি কোপেনহেগেন, মোনাকো, গ্যালাতাসারাই, ইউনিয়ন সেইন্ট-জিলোয়া, কারাবাগ, অ্যাথলেটিক বিলবাও, নিউক্যাসল ইউনাইটেড, পাফোস এফসি ও কাইরাত আলমাটি।