বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › খেলা › এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হারলো বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হারলো বাংলাদেশ

favicon
অনলাইন সংস্করণ
এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হারলো বাংলাদেশ

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হাসতে পারলো না বাংলাদেশ হকি দল। ভারতের রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে শুক্রবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত এশিয়া কাপ হকির উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন আশরাফুল ইসলাম।

ম্যাচে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে প্রতিপক্ষ একাধিকবার আক্রমণ চালালেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়ভাবে প্রতিহত করে, ফলে প্রথম কোয়ার্টার গোলশূন্য ড্র’য়ে শেষ হয়।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আশরাফুল ইসলাম গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। তবে একই কোয়ার্টারে সমতায় ফেরে মালয়েশিয়া।

তৃতীয় কোয়ার্টারে দুই দলই আক্রমণাত্মক খেলে। ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আখিমুল্লাহ গোল করলে মালয়েশিয়া এগিয়ে যায় ২-১ ব্যবধানে। গোল শোধে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ, কিন্তু ব্যর্থ হয় আক্রমণে। উল্টো শেষ কোয়ার্টারে আরও দুই গোল হজম করে মশিউর রহমানের শিষ্যরা।

ফলে প্রথম ম্যাচেই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।