মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › খেলা › ইংল্যান্ড দলে জায়গা পেলেন না ট্রেন্ট আর্নল্ড, ফিরলেন রাশফোর্ড

ইংল্যান্ড দলে জায়গা পেলেন না ট্রেন্ট আর্নল্ড, ফিরলেন রাশফোর্ড

favicon
অনলাইন সংস্করণ
ইংল্যান্ড দলে জায়গা পেলেন না ট্রেন্ট আর্নল্ড, ফিরলেন রাশফোর্ড

লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদের হয়ে নতুন মৌসুম শুরু করলেও ইংল্যান্ড জাতীয় দলে জায়গা পাননি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। কোচ টমাস টুখেলের ঘোষিত সর্বশেষ দলে তার অনুপস্থিতি বিস্ময় জাগিয়েছে। কারণ জুড বেলিংহাম, বুকায়ো সাকা ও কোল পালমারের মতো তারকারা ইনজুরিতে থাকলেও আর্নল্ডকে দলে রাখেননি টুখেল।


অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া মার্কাস রাশফোর্ড ফিরেছেন জাতীয় দলে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ম্যানসিটির অভিজ্ঞ ডিফেন্ডার জন স্টোনসও।


অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচকে সামনে রেখে ঘোষিত এই স্কোয়াডে আর্নল্ডের বদলে সুযোগ পেয়েছেন চেলসির রিস জেমস ও নিউক্যাসলের টিনো লিভরামেন্তো। প্রথমবার জাতীয় দলের ডাক পেয়েছেন টটেনহামের জেড স্পেন্স। নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনও যুক্ত হয়েছেন দলে, যিনি নিউক্যাসল ছেড়ে ফরেস্টে যোগ দেওয়ার পর দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন।


তবে এবারও জায়গা হয়নি সিটি ছেড়ে যাওয়া জ্যাক গ্রিলিশের। এভারটনে ধারে গিয়ে ভালো শুরু করলেও বাদ পড়েছেন তিনি।