শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিনোদনঅপু বিশ্বাসের দুঃসময়ের গল্প: জয় জন্মের পর হাতে ছিল না কোনো টাকা

অপু বিশ্বাসের দুঃসময়ের গল্প: জয় জন্মের পর হাতে ছিল না কোনো টাকা

favicon
অনলাইন সংস্করণ
অপু বিশ্বাসের দুঃসময়ের গল্প: জয় জন্মের পর হাতে ছিল না কোনো টাকা

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। তাদের একাধিক সিনেমা ব্লকবাস্টার হওয়ায় দর্শকরা তাকে ‘ঢালিউড কুইন’ নামেও ডাকেন।


তবে ক্যারিয়ারের সাফল্যের মাঝেই একসময় অর্থকষ্টে পড়তে হয়েছিল এ অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেই জানিয়েছেন সেই অভিজ্ঞতার কথা।


অপু বলেন, “জয় জন্মানোর পর যখন তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি, তখন হাতে কোনো টাকা-পয়সাই ছিল না। ব্যাংক অ্যাকাউন্টও ফাঁকা ছিল। তখন বুঝেছি যাদের হাতে টাকা কম থাকে, তারা প্রতিটি দিন কীভাবে হিসাব করে চলেন। সেই সময় থেকেই আমি অনেকটা মিতব্যয়ী হয়ে যাই।”


তিনি আরও জানান, শখের বসে কেনা সোনার গয়নাই কঠিন সময়ে তার ভরসা হয়ে দাঁড়ায়। অপু বিশ্বাসের ভাষায়, “আমি সোনার গয়না খুব ভালোবাসি। সিনেমা করার সময় দেশে-বিদেশে যেখানে যেতাম, পছন্দ হলে কিনতাম। তখন ভাবিনি, সেই গয়নাগুলোই একদিন আমার দুঃসময়ে কাজে লাগবে। ওই সময় অনেকগুলো গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাই, যা দিয়ে পরিস্থিতি সামলে উঠতে পেরেছিলাম।”


এরপর ধীরে ধীরে কাজে ফিরলেও তার অভিনীত সিনেমাগুলো তেমন সাফল্য পায়নি। বর্তমানে অপু বিশ্বাস বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি ব্যবসাতেও যুক্ত হয়েছেন তিনি।