রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমবিনোদনঅভিনয় থেকে বিয়ে, সংসারে পাঁচ বছর শাওন–টয়া দম্পতি

অভিনয় থেকে বিয়ে, সংসারে পাঁচ বছর শাওন–টয়া দম্পতি

favicon
অনলাইন সংস্করণ
অভিনয় থেকে বিয়ে, সংসারে পাঁচ বছর শাওন–টয়া দম্পতি

অভিনয়ের সূত্রে পরিচয়, এরপর বন্ধুত্ব—আর সেই বন্ধুত্বই পরিণতি পায় বিয়েতে। এমনভাবেই একসঙ্গে জীবন শুরু করেন সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় পাঁচ বছরের সংসারজীবন কাটিয়ে আসছেন এই তারকা দম্পতি।


অভিনয়ের পাশাপাশি শাওনের আরেকটি পরিচয়—তিনি বিমানের কেবিন ক্রু। ফলে মাসের প্রায় ২০ দিন দেশের বাইরে থাকতে হয় তাকে। বিয়ের আগেই এই ব্যস্ততা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছিল।


সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তারা। সেখানে টয়া রসিকতার ছলে বলেই ফেলেন, “আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করিনি।”


শাওন জানান, ছয় মাসের সম্পর্কের মধ্যেই টয়া জেনে গিয়েছিলেন তিনি কীভাবে বিদেশ যান, কোথায় থাকেন, ফ্রি বা ডিসকাউন্ট টিকিট পান কি না। একদিন টয়া প্রশ্ন করেছিলেন, এসব টিকিট পেলে কারা ভ্রমণ করতে পারেন। উত্তরে শাওন বলেছিলেন—মা, বাবা, সন্তান ও স্ত্রী। তখনই টয়ার চোখ জ্বলে উঠেছিল। শাওনের মনে হয়েছিল, টয়া হয়তো বিয়ের ব্যাপারে রাজি হবেন।


তবে টয়া হাসতে হাসতে বলেন, “আমি ঘুরতে খুব ভালোবাসি। ভেবেছিলাম, স্বামী বিমানেই বেশি সময় থাকলে ঘোরাঘুরির সুযোগ সহজ হবে। তাছাড়া ও কোথাও গেলে আমিও সঙ্গী হতে পারব। এটা যে ফ্রি টিকিটের জন্য—তা নয়। কারণ, বিয়ের পাঁচ বছরেও কোনো ফ্রি টিকিট পাইনি।