শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিনোদনঅভিনয় জগত থেকে সরে দাঁড়ালেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী আলিজাহ শাহ

অভিনয় জগত থেকে সরে দাঁড়ালেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী আলিজাহ শাহ

favicon
অনলাইন সংস্করণ
অভিনয় জগত থেকে সরে দাঁড়ালেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী আলিজাহ শাহ

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আলিজাহ শাহ অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্ত কোনো প্রচার বা কাজ পাওয়ার জন্য নয়।


এর আগে গত জুলাইয়ে আলিজাহ ইন্ডাস্ট্রির অন্ধকার দিকগুলো তুলে ধরে জানান— সেখানে হয়রানি, বেতন আটকে রাখা এবং বিষাক্ত পরিবেশ বিরাজ করে। এমনকি তার ২০২১ সালের আলোচিত র‍্যাম্পে পড়ে যাওয়ার ঘটনাও তিনি আলোচনায় আনেন।


ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আলিজাহ লেখেন,

“অনেকে মনে করেন আমি কাজ পাওয়ার জন্য এসব বলছি। কিন্তু সত্য হলো, এই ইন্ডাস্ট্রির কারণে আমি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) ভুগছি। আমাকে এমনভাবে অপমান করা হয়েছে যে আমি নিজেকেই ঘৃণা করতে শুরু করি। মুখ খোলা আমার প্রচার পাওয়ার জন্য ছিল না; অন্ধকার থেকে মুক্তির এটিই একমাত্র উপায়।”


শোবিজ থেকে চিরবিদায়ের ঘোষণা দিয়ে তিনি আরও লিখেন,

“আমি আর কোনো প্রজেক্ট, প্রস্তাব বা ভুয়া সহানুভূতি চাই না। প্রতিদিন দোয়া করি যেন এই জগতে আমি কখনো না আসতাম। দিনের পর দিন আমাকে সেটে কোনো মূল্যহীন বস্তুর মতো ব্যবহার করা হয়েছে। আমি আর ফিরছি না, কারণ যা ঘটেছে তা আমি ভুলতে পারি না।”


নিজের মানসিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে আলিজাহ বলেন,

“অনেক রাত আছে যখন আমি দম বন্ধ হয়ে আসা পর্যন্ত কাঁদি। অনেক দিন আছে যখন স্মৃতিগুলো এতটাই অসুস্থ করে তোলে যে বমি করতে করতে শরীর ভেঙে যায়। এই কষ্ট আমার শরীর ও হৃদয়ে রয়ে গেছে। আমি এখন শুধু একা থাকতে চাই।