শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমখেলাম্যানসিটি ছাড়লেন এডারসন, যোগ দিলেন ফেনারবাচেতে

ম্যানসিটি ছাড়লেন এডারসন, যোগ দিলেন ফেনারবাচেতে

favicon
অনলাইন সংস্করণ
ম্যানসিটি ছাড়লেন এডারসন, যোগ দিলেন ফেনারবাচেতে

চ্যাম্পিয়নস লিগ জয়ী ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন বিদায় নিয়েছেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি থেকে। প্রায় ১৬ মিলিয়ন ডলারে তিনি যোগ দিয়েছেন তুরস্কের ক্লাব ফেনারবাচেতে।


বিদায়ী বার্তায় আবেগাপ্লুত এডারসন লিখেছেন,

“পেপ গার্দিওলার অধীনে আমরা ইংল্যান্ড ও ইউরোপ জয় করেছি। আট বছর আগে যখন ম্যানচেস্টারে আসি, এত সুন্দর সময় কাটবে তা ভাবিনি। এখানে কাটানো সময়টা আমার জীবনের বিশেষ অধ্যায়। আমি স্ত্রী ও সন্তানদের নিয়ে চলে যাচ্ছি, কিন্তু সিটিতে রেখে যাচ্ছি আমার বড় এক পরিবার। আমি সবসময় ব্লু (সিটি) থাকব।”


২০১৭ সালে সিটিতে যোগ দেওয়া এডারসন গত আট মৌসুমে ক্লাবের হয়ে জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ, ছয়বার প্রিমিয়ার লিগ শিরোপা এবং ছয়টি ঘরোয়া কাপ।


অন্যদিকে, এডারসনের বিদায়ের পথ ধরেই নতুন মুখ আনছে সিটি। ইংলিশ গণমাধ্যম ইএসপিএন জানিয়েছে, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে ২৬ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াচ্ছে ক্লাবটি।


২২ বছর বয়সী জেমস ট্র্যাফোর্ডের সঙ্গে প্রথম গোলকিপারের জায়গার লড়াইয়ে নামবেন দোন্নারুম্মা। বার্নলি থেকে ফেরার পর মৌসুমের প্রথম তিন ম্যাচে সুযোগ পেলেও, টটেনহ্যামের বিপক্ষে ২–০ গোলের হারে ট্র্যাফোর্ড সমালোচনার মুখে পড়েছিলেন।