আনুশকা শর্মাকে ঘিরে মন্তব্যে ফের বিতর্কে ম্রুণাল ঠাকুর
বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আবারও সমালোচনার মুখে পড়েছেন। কিছুদিন আগে বিপাশা বসুকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি। এবার পুরনো এক সাক্ষাৎকারে আনুশকা শর্মাকে পরোক্ষভাবে কটাক্ষ করায় নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়ার শিকার হচ্ছেন ম্রুণাল।
সম্প্রতি ম্রুণালের দেওয়া একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, কখনও কি এমন কোনো সিনেমা তিনি ফিরিয়ে দিয়েছেন যা পরে হিট হয়েছে। উত্তরে ম্রুণাল বলেন, “হ্যাঁ, এমন হয়েছে। তখন আমি প্রস্তুত ছিলাম না, তাই সিনেমাটি করিনি। পরে সিনেমাটি হিট হয়, আর সেই অভিনেত্রী খ্যাতি পান। তবে আমি খুশি, কারণ সেই সময়ে কাজটি করলে হয়তো নিজেকে হারিয়ে ফেলতাম। এখন সে কাজ করছে না, কিন্তু আমি করছি—এটাই আমার কাছে জয়।”
যদিও ম্রুণাল কোনো নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনরা ধারণা করছেন তিনি আনুশকা শর্মার কথাই বলেছেন। কারণ সালমান খানের সুপারহিট ছবি ‘সুলতান’-এ মূল চরিত্রের জন্য প্রথমে ম্রুণালকে ভাবা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত অভিনয় করেন আনুশকা।
এই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। একজন মন্তব্য করেন, “অন্যকে ছোট করে নিজেকে বড় করা মানে ‘পিক মিন গার্ল এনার্জি’। কেন এমন মন্তব্য?” আরেকজন লিখেছেন, “আনুশকা শর্মা শুধু ‘সুলতান’-এর নায়িকা নন, তিনি নিজের প্রোডাকশন হাউসও গড়ে তুলেছেন। তাই তাকে ‘কাজ করছেন না’ বলা একেবারেই ভুল।”
আরেক মন্তব্যে বলা হয়েছে, “সুলতান হয়তো ম্রুণালের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হতে পারত। তবে সিনেমাটির সাফল্যের বড় কারণ ছিল সালমান-আনুশকার জুটি।