শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমশিক্ষাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ক্লাস-পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ক্লাস-পরীক্ষা

favicon
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ক্লাস-পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর ক্যাম্পাসে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরছে। সীমিত আকারে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে।


বুধবার (৩ সেপ্টেম্বর) নয়টি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম ছিল। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষদগুলোর ক্যান্টিন ও ঝুপড়িগুলোতেও ভিড় ছিল না বললেই চলে।


লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আনাস মাহমুদ বলেন, “আমরা এখনও সেই ঘটনার ট্রমা থেকে বের হতে পারিনি। পরিচিত অনেকেই আহত হয়েছে। পরীক্ষা শুরু হলেও ক্লাস বন্ধ থাকায় স্বাভাবিকভাবে আসা হচ্ছে না।”


বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনার পর বুধবার নয়টি বিভাগে পরীক্ষা হয়েছে। প্রতিটি বিভাগকে স্বাধীনতা দেওয়া হয়েছে—পরিস্থিতি বিবেচনায় তারা চাইলে পরীক্ষা নিতে বা স্থগিত রাখতে পারবে।


উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। তিনি জানান, এখন থেকে নিয়মিতভাবে ক্লাস-পরীক্ষা চলবে এবং আহত শিক্ষার্থীদের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে।