ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শনিবার সব নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী শনিবার, ৬ সেপ্টেম্বর, সব নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
আগে জারি করা ১৭ নভেম্বর ২০২৪ তারিখের সার্কুলার অনুযায়ী ৫ সেপ্টেম্বর শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে ঈদে মিলাদুন্নবীর ছুটি পুনর্নির্ধারণ করে ৬ সেপ্টেম্বর শনিবার করা হয়েছে।